spot_img

৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তায় ভরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

অবশ্যই পরুন

সাবেক সেনা কর্মকর্তা ও র‍্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলাটির একাদশ সাক্ষী হিসেবে হাজির হন মেজর সাব্বির।

জবানবন্দিতে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ মোট চারজনকে তৎকালীন র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জিয়াউল আহসানের নেতৃত্বে ক্রসফায়ারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে নিহতদের পেট চিরে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।

মেজর সাব্বির আরও উল্লেখ করেন, ২০১০ সালে একই প্রক্রিয়ায় আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

আগামী বছর ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো....

এই বিভাগের অন্যান্য সংবাদ