spot_img

হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

অবশ্যই পরুন

ইন্টার মায়ামির হয়ে নিজের শততম গোলের দেখা পেয়েছেন দলটির ফরোয়ার্ড ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওর সেঞ্চুরির দিনে ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ গোলে জেতার পাশাপাশি ক্যাম্পিওনেস কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামে ক্রুজ আজুলকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি দলের হয়ে গোলের দেখা পেয়েছেন ক্যাসেমিরো।

মেসির মাইলফলক ছোঁয়ার গোলটি এসেছে ম্যাচের ২৪তম মিনিটে। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস ছুটে আসে মেসির দিকে। নিজের মার্কারকে টপকে উঁচুতে উঠে হেড করেন মেসি। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচের ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন ক্যাসেমিরো। এতেই শিরোপা জয় নিশ্চিত মায়ামির।

মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। এটাই কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে মেসির দ্রুততম শততম গোলের কীর্তি।

স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ। নিজ দেশ আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে মেসি খেলেছেন ১৭৪ ম্যাচ। ক্লাব ও দেশের হয়ে মেসির মোট গোল এখন ৯২৯টি।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক মূল্য দিতে হলেও ইসরায়েলের বন্ধুত্ব ছাড়বে না প্যারাগুয়ে: ভাইস প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট আরও শক্তিশালী করা, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং লাতিন আমেরিকায় দেশটির সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে...

এই বিভাগের অন্যান্য সংবাদ