spot_img

স্বাস্থ্য খাতের উন্নয়নে ডব্লিউএইচও-র সাহায্য চাইলেন হুমায়ুন কবির

অবশ্যই পরুন

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও শক্তিশালীকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাহায্য চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহামেদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দেশের স্বাস্থ্য খাত শক্তিশালীকরণ এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্বের কথাও তুলে ধরেন হুমায়ুন কবির।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে স্বাস্থ্য-ব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ নজরদারি এবং জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিমূলক সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়ে সম্মত হন।

সর্বশেষ সংবাদ

স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ