spot_img

পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে; ড্রোনের মাধ্যমেও ইয়াবা আসছে

অবশ্যই পরুন

পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে; ড্রোনের মাধ্যমেও ইয়াবা পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, ১৭ বছরে প্রশাসনকে দলীয়করণ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে। বর্তমান সরকারকে সময় দিতে হবে আবর্জনা পরিষ্কার করার জন্য।

আইনমন্ত্রী আরও জানান, সরকার সন্ত্রাস দমন করতে ক্রসফায়ারের পথে যাবে না। সন্ত্রাস দমনে যে আইন রয়েছে, এটির পরিবর্তন করতে হলে সে বিষয়ে ভাববে সরকার। এছাড়া, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। এসময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ