spot_img

দিল্লিতে পুতিন-মোদি সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

অবশ্যই পরুন

দিল্লিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে পুতিন তিন দিনের ভারত সফরে আছেন।

দুজনের সাক্ষাতে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

চলতি বছর পুতিন-মোদির মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে, ৩১ শে আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে দুজনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুক্রবারের বৈঠকে মোদী ও পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাত নিয়ে আলোচনা করেন। যা সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে প্রভাবিত করেছে। সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ বলে পুতিনকে জানান মোদি।

এর আগে, মোদী পুতিনকে ভারতীয় তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভার রচিত তিরুক্কুরালের রুশ অনুবাদ উপহার দেন। বইটি কৃষি ও কৃষকদের জীবন-সংস্কৃতি নিয়ে বিস্তৃত লেখা। দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদি ও পুতিন একই গাড়িতে ভ্রমণ করেন। এই নিয়ে তৃতীয়বার দুই নেতা একই গাড়িতে চড়লেন।

সর্বশেষ সংবাদ

হুথি গোষ্ঠীর পতনই আমাদের মূল লক্ষ্য : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে গত প্রায় দু’মাস ধরে যে তীব্র সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ