spot_img

দেশে আরও ৫টি গলফ একাডেমি হবে: সেনাপ্রধান

অবশ্যই পরুন

পেশাদার গলফ খেলোয়াড়দের স্পন্সর করা হলে দেশের গলফের উন্নয়নের পাশাপাশি আরও দক্ষ ও পেশাদার খেলোয়াড় তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে ‘সেকেন্ড সিএএস কাপ প্রফেশনাল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশে গলফের উন্নয়নে ব্যবসায়ী, ব্যাংকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পেশাদার খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাদের নিয়মিত সহযোগিতা ও স্পন্সর করা গেলে এ খেলায় প্রতিভাবানদের অংশগ্রহণ আরও বাড়বে।

তিনি বলেন, গলফের উন্নয়ন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করতে পারে। যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, ঢাকার পাশাপাশি দেশের আরও পাঁচটি স্থানে গলফ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবেন।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, গলফের অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আরও বেশি গলফ খেলোয়াড় সাফল্য অর্জন করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি

পেপ এরা শেষ। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গানারদের সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ