spot_img

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছতে ধ্বংসস্তূপ সরাচ্ছে ইসরায়েল, শঙ্কা জাতিসংঘের

অবশ্যই পরুন

গাজায় ধ্বংসস্তূপ সরানোর নামে যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল, এমন শঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, ধ্বংসস্তূপ অপসারণে জড়িত রাষ্ট্র ও কোম্পানি আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারে। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতও যুদ্ধাপরাধের অভিযোগ সংক্রান্ত প্রমাণ রক্ষায় ইসরায়েলকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গাজায় এখনও ৮ হাজারের বেশি মানুষের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত রোববার গাজা শহরে উদ্ধার হওয়া প্রায় ১০০ জনের দাফন হয়েছে, যাদের ৬০ জনই শিশু। প্রয়োজনীয় সরঞ্জাম পেলে ৯০ দিনে মরদেহ উদ্ধারের কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালু করতে ঢাকায় শুরু হয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ