ইসরায়েলি হামলায় চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ৩৭৮ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জনে। এ সময়ে আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।
নতুন এই পরিসংখ্যান লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছে। বিশেষ করে চলতি বছরের মার্চ থেকে কয়েক মাসে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: আল জাজিরা

