spot_img

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশ্যই পরুন

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সম্প্রতি রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হয়। তবে ওই বাসটি নাটোরে আটকে দেন সেখানকার মোটর শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল।

বিরোধের জেরে এর আগেও দুই জেলার কয়েকটি বাস আটকে রাখার ঘটনাও ঘটে। পরে বিষয়টি আরও জটিল আকার নেয়।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ