spot_img

পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পায়ে হেঁটে মিলনায়তনে পৌঁছানোর সময় এ ঘটনাটি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নিয়েছেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আয়োজকদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের মন্দিরগুলোর পুরোহিত ও সেবাইতগণের মাঝে সম্মানি বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে, ৪০-৪৫ দিন আগে তফসিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ভোটের ৪০-৪৫ দিন আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ