spot_img

ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

অবশ্যই পরুন

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে তাকে নির্বাচিত করা হয়। ওআইসি এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত এবং লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক দায়িত্বে ছিলেন।

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন থেকে সব দেশের বিরত থাকা উচিত বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, এসব নিষেধাজ্ঞায় অংশ নেওয়া স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার কাজে সহযোগিতার শামিল।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন অর্থনৈতিক পদক্ষেপগুলোকে অবৈধ ও নিন্দনীয় বলে উল্লেখ করে। একই সঙ্গে এসব পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞাগুলো লাখো বেসামরিক মানুষের স্বাস্থ্য ও জীবিকার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক ও অর্থনৈতিক হামলা হিসেবে তারা যা দেখছে, তার বিরুদ্ধে আত্মরক্ষায় নিজেদের সব সক্ষমতা ব্যবহার করবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে নওয়ালপরাসি পূর্ব, নওয়ালপরাসি পশ্চিম ও চিতওয়ান এলাকা থেকে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোই নদীর স্রোতে ভেসে বন্যাকবলিত এলাকা থেকে দূরে চলে গেছে। এ পর্যন্ত রাসুয়ায় ১২, নুয়াকোটে ৩৭, ধাদিংয়ে ৩৩, গোরখায় ৪৬, চিতওয়ানে ২৮, নওয়ালপরাসি পশ্চিমে ১৩৪ এবং নওয়ালপরাসি পূর্বে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গোরখায় মানুষের শরীরের বিভিন্ন অংশও উদ্ধার হয়েছে।

বুধবার রাসুয়ায় ভোতেকোশি নদীতে বন্যা দেখা দেয়। পরে এর পানি ধাদিং, গোরখা, চিতওয়ান ও তানাহুন হয়ে দেবঘাটের দিকে প্রবাহিত হয়। তানাহুন থেকে আসা কালীগণ্ডকী নদীও নারায়ণী নদীর সঙ্গে মিশেছে। এরপর নারায়ণী নদী চিতওয়ান ও নওয়ালপরাসি হয়ে ভারতে প্রবেশ করেছে, যেখানে এটি গণ্ডক নামে পরিচিত।

বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত উগান্ডার রাজা ওয়ো নিয়িম্বা মারা গেছেন। মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসেন এবং ৩৪ বছরেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার রাজ্যের প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, উগান্ডা প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হলেও সেখানে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। উপনিবেশ-পূর্ব সময়ের গঠিত এসব রাজ্যের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন উগান্ডার পশ্চিমাঞ্চলের ছোট রাজ্য তোরোর রাজা। রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তের কাছে। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন ওয়ো নিয়িম্বা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি পান।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি বলেন, গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে তিনি তোরোর ওমুকামা বা রাজা, মহামান্য রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছেন।

আকিকি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের নাম বদলে দিতে চান। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ‘লেক ওন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দেন ট্রাম্প।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ‘গালফ অব মেক্সিকো’-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন। সে কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাদের এখন একটি উপসাগর আছে এবং একটি হ্রদও আছে, এখন আমাদের শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আমাদের আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। হয়তো আমরা দুটোর নামই বদলে দেব।’

আমেরিকাকে বদলে দিয়ে আবার মহান বানানোর অঙ্গীকার নিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও ‍তিনি আমরিকাকে বতলাতে পারেননি। বরং ইরান যুদ্ধে জড়িয়ে মার্কিন অর্থনীতিকে প্রবল চাপের মুখে ফেলেছেন। ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। দেশ বদলাতে না পারলে নাম বদলানো বা নতুন নামকরণে বেশ সফল তিনি।

গালফ অব মেক্সিকো এবং লেক ওন্টারিওর নাম বদলানো ছাড়াও গত বছর দ্বিতীয় ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি পরিকল্পিত শ্রেণী, ধনী বিদেশীদের জন্য একটি ভিসা প্রোগ্রাম, সরকারিভাবে পরিচালিত একটি প্রেসক্রিপশন ওষুধের ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সেভিংস অ্যাকাউন্টসহ মার্কিন ক্ষমতার বিভিন্ন প্রতীক ও ভবনে নিজের নাম জুড়ে দেওয়ার চেষ্টা করে আসছেন।

সর্বশেষ সংবাদ

পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তির জানান দিলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ