এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। প্রকাশ করা হয়েছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি। আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ থেকে শুরু হবে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ধারাবাহিকভাবে পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা সময়মতো জানানো হবে।

