spot_img

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

অবশ্যই পরুন

মার্কিন ডলারের দুর্বলতার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা ঊর্ধ্বমুখী। সোমবার দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যবান এই ধাতুর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ এজেন্সি।

সোমবার (২৪ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজারে মার্কিন ডলারের দর কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সাধারণত ডলারের দর কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা বাড়ার প্রবণতা দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক প্রকাশের দিকে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। পাশাপাশি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্য থেকেও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়ার চেষ্টা করবেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাও বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

অন্যদিকে বিনিয়োগকারীরা সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর মুনাফা তুলে নেওয়ায় তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার হয়েছে। আর প্যালাডিয়ামের দাম স্থির ছিল ১ হাজার ৩৫০ ডলারে।

সূত্র: শাফাক নিউজ

সর্বশেষ সংবাদ

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ