spot_img

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তিনি বলেন, তবে স্বার্থ থাকলে এগোবেনা বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলে এসময় আশা করেন রিজভী।

এছাড়া যেকোন ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

সর্বশেষ সংবাদ

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি রবিউল সিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ