spot_img

সরকার ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

সরকার ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংকট রয়েছে, তবে সেই সংকট সমাধানের চেষ্টাও চলছে। এছাড়া, মানুষকে মিথ্যা আশ্বাস সরকার দেয়না বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। সরকার চেষ্টা করেছে সবার শেষে তেলের দাম বাড়াতে।

এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। একইসঙ্গে, আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া

আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প এখন আর দেশের সীমানায় আটকে নেই। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ