spot_img

চুমুকাণ্ডে বিব্রত অভিনেত্রী

অবশ্যই পরুন

তারকাদের বিভিন্ন সময় নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে উচ্ছ্বসিত ভক্তদের আচরণ কখনো কখনো অস্বস্তিতে ফেলে দেয় অভিনেতা-অভিনেত্রীদের। এবার এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল।

ঘটনাটি গত ৮ আগস্ট ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে। পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন ‘গরম মসলা’খ্যাত এই অভিনেত্রী। এ সময় এক নারী ভক্ত সেলফি তোলার আবদার নিয়ে তাঁর কাছে এগিয়ে আসেন।

ভক্তের আবদারে স্বাভাবিকভাবেই সাড়া দেন নিকিতা। কিন্তু মুহূর্তেই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অভিযোগ, সেলফি তোলার পর ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুমু দেন তিনি।

আকস্মিক ঘটনায় দৃশ্যতই অবাক হয়ে যান নিকিতা। তাঁকে ওই ভক্তকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়। তবে সেখানেই থামেননি ওই নারী। তিনি নিকিতাকে জড়িয়ে ধরে রাখেন। এ সময় অভিনেত্রীকে বেশ অস্বস্তিতে দেখা যায়।

পরে নিরাপত্তাকর্মীরা ওই নারীকে সরিয়ে নেওয়ার সময়ও তিনি নিকিতার গালে চুমু দেন। রেড কার্পেটে উপস্থিত ক্যামেরার সামনে ঘটে যাওয়া পুরো ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

অনেকেই ঘটনাটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের মতে, একজন তারকা হলেও কারও অনুমতি ছাড়া তাঁকে জোর করে স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়।

অনেকের প্রশ্ন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি নারী বলেই কি বিষয়টি তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে? তাদের মতে, এ ধরনের ঘটনায় লিঙ্গ নয়, ব্যক্তির সম্মতিই মূল বিষয়। একই সঙ্গে রেড কার্পেটে তারকাদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ পুরো ঘটনাটিকে প্রচারের কৌশল বা পরিকল্পিত পিআর স্টান্ট বলেও দাবি করেছেন। তাদের যুক্তি, ভিডিওতে নিকিতার প্রতিক্রিয়া খুব বেশি জোরালো মনে হয়নি। যদিও অধিকাংশ নেটিজেনই এই ঘটনায় নিকিতার পক্ষ নিয়েছেন।

তাঁদের মতে, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিনেত্রীকে দায়ী বা ট্রল না করে তাঁর পাশে দাঁড়ানো উচিত।

প্রথমে এ বিষয়ে নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে ওঠার পর মুখ খুলেছেন নিকিতা।

এক ভক্তের পাঠানো সহানুভূতির বার্তার স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। এবং আপনারা জানেন যে আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই, এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’

হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করে ক্যারিয়ার গড়েছেন নিকিতা রাওয়াল। বলিউডে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মসলা’ ও ‘কিউট কমিনা’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

২০১২ সালে তেলুগু সিনেমায় পা রাখেন নিকিতা। ‘টিম্পা’ সিনেমায় বিক্রম রায়ের বিপরীতে অভিনয় করেন তিনি। সামনে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সর্বশেষ সংবাদ

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও আগামীর পথে এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ