spot_img

ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে চীনকে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

অবশ্যই পরুন

চীনের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মার্কিন শুল্ক এড়াতে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত ব্রিটিশ মিডিয়া বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পণ্য এমন সব দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, যেসব দেশের ওপর তুলনামূলক কম আমদানি শুল্ক রয়েছে।

হোয়াইট হাউসের প্রতিবেদনে কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টির বেশি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে চীন কয়েক হাজার কোটি ডলারের মার্কিন শুল্ক এড়িয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের বাণিজ্যবিষয়ক উপদেষ্টা পিটার নাভারো বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে ‘মার্কিন কর্মসংস্থান ও রাজস্বে কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।’

তবে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না।’

 

 

সর্বশেষ সংবাদ

ইরানের ‘কাসেম বাসির’ যে কারণে মার্কিন নৌবহরের ‘মাথাব্যথা’

পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন সমীকরণে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’। ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ