spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী শান্তি চুক্তি পুনরায় কার্যকর করা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান। খবর রয়টার্সের।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জুনে হওয়া চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং চুক্তির শর্ত বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। তবে এ বিষয়ে একেবারেই কোনো অগ্রগতি হয়নি।

এর আগে, জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এতে সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়। তবে চুক্তিটি বেশিদিন টেকেনি। ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও চুক্তিটি স্থগিত রয়েছে বলে জানায়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তির অধীনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি ইরান রক্ষা করেনি। অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রও চুক্তির শর্ত মানেনি। বিশেষ করে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র পূরণ করেনি বলে অভিযোগ তেহরানের।

এদিকে গত বুধবার (১২ আগস্ট) ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানকে কটাক্ষ করে বলেন, ইরান শুধু কথা বলে, কোনো কাজ করে না।

তবে ইরানের হরমুজ প্রণালি পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, নৌপথটি এখনো বন্ধ রয়েছে। ইরানের শর্ত মেনে নেওয়া না হলে এটি খুলে দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন টু’র অগ্রিম টিকিট বিক্রির হিড়িক

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন টু’। সিনেমাটি আগামী শুক্রবার (১৪ আগস্ট) মুক্তি পেতে যচ্ছে। আর মুক্তির আগেই বক্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ