spot_img

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি হার্নান্দেজ

অবশ্যই পরুন

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। ফলে প্রায় পঞ্চাশ বছরে প্রথম বিদেশি কোচ হিসেবে ডাচ জাতীয় দলের দায়িত্ব নিলেন জাভি।

২০২৪ সালের মে মাসে বার্সেলোনা কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার পর আর কোনো দলের ডাগআউটে দেখা যায়নি জাভিকে। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে জাভির আলোচনার কথাও শোনা গিয়েছিল।

এদিকে, বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অব থার্টি টু থেকে বিদায় নেয় ডাচরা। পরে দায়িত্ব ছাড়েন রোনাল্ড ক্যোমান। এরপর আবারও লুই ফন গালকে ফেরানো হতে পারে গুঞ্জন থাকলেও জাভিকেই বেছে নিলো নেদারল্যান্ডস।

মজার ব্যাপার, ২০২১ সালে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, সেটাও ক্যোমান পদত্যাগ করার পর।

এর আগে, ডাচদের সবশেষ বিদেশি কোচ ছিলেন আর্নস্ট হ্যাপেল (১৯৭৭-৭৮)। প্রায় ৫০ বছর পর আবারও তেমন নজির গড়লেন জাভি।

সর্বশেষ সংবাদ

মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

মানবাধিকার ইস্যুতে ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করে তাদের অবস্থানকে ‘লজ্জাজনক দ্বিমুখী নীতি’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ