spot_img

যুক্তরাষ্ট্রের রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত

অবশ্যই পরুন

দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অতিরিক্ত চাপের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ভেতরে নাবিকদের মধ্যে এক রক্তক্ষয়ী ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই রণতরীতে অভ্যন্তরীণ অসন্তোষের জেরে ঘটা এই সংঘর্ষে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রণতরীটির দীর্ঘায়িত অবস্থান এবং দুর্বিষহ পরিবেশ নিয়ে নাবিকদের পরিবার ও ক্রুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজটিতে উপস্থিত হন। তবে ক্রুদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই উপদেষ্টাকে তীব্র ধিক্কার জানানো হয় এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

এই প্রতিবাদের জের ধরেই পরবর্তীতে নাবিকদের একটি অংশ ধারাল অস্ত্র ও ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।

উল্লেখ্য, আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি দীর্ঘতম একটানা সমুদ্র অভিযান। ওমানের একটি সংক্ষিপ্ত বিরতি বাদ দিলে রণতরীটি টানা ২০৮ দিন ধরে সমুদ্রে রয়েছে এবং মোট ২৬৩ দিন ধরে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ভারত মহাসাগরে অবস্থান করে মূলত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করার মিশনে যুক্ত ছিল এই রণতরী। তবে দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সৃষ্ট মানসিক চাপ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে এটি এক বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে। সূত্র মেহের নিউজ, টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ