spot_img

আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরটিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে সৃষ্ট যেকোনো কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার।

তিনি বলেন, বিএনপি সরকার তরুণ ও যুবসমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকেই যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় বলেও জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়ার নানা উদ্যোগ নিচ্ছে সরকার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ

আটলান্টা ইউনাইটেডকে ৩-১ এ হারালো ইন্টার মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ