spot_img

মার্কিন কূটনীতিক সার্জিও গোরের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত

অবশ্যই পরুন

নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে কৌশলগত সম্পর্কসহ আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এবং দুই দেশের সহযোগিতা আরো গভীর করা। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা বা কোনো গোপন সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গোর তার এক্স আইডিতে বৈঠকের বিষয় পোস্ট করে লিখেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারতের কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছি। বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ভারত অভিন্ন অনেক লক্ষ্য বিনিময় ‘শেয়ার’ করে নেয়, আর দুই দেশের পারস্পরিক সহযোগিতাও ক্রমাগত বাড়ছে!’

এখানে উল্লেখ করার মত ও লক্ষ্যনীয় বিষয় হলো তিনি ‘যুক্তরাষ্ট্র ও ভারত অভিন্ন অনেক লক্ষ্য বিনিময় ‘শেয়ার’ করে নেয়, আর দুই দেশের পারস্পরিক সহযোগিতাও ক্রমাগত বাড়ছে!’- লাইনটির শেষে বিস্ময় চিহ্ন ব্যবহার করেছেন। তাতে সহযোগিতা ক্রমাগত বাড়ার বিষয়টি কতটুকু বাস্তব তা স্পষ্ট নয়।
এ বৈঠক ইতোমধ্যে প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশের সচেতন মহলে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, গোরের এক্স একাউন্ট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের একাদশ কেমন হবে, যা জানালেন নাজমুল হোসেন শান্ত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ