spot_img

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভী

অবশ্যই পরুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে আরাফাত রহমান কোকোকে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নানাভাবে নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধার পরিবার বলেই জিয়ার উত্তরসূরীদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন...

এই বিভাগের অন্যান্য সংবাদ