spot_img

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার

অবশ্যই পরুন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে সিআইডিতে হস্তান্তর করা হয় তাকে।

সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়।

এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ।

এর ভিত্তিতেই দেশছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। দেশে থাকা অন্য আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ