spot_img

প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের

অবশ্যই পরুন

তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ও ৩৮ রানে হারের লজ্জা পেলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে শান্তর দল। ১০ জন ব্যাটার পার হতে পারেনি এক অঙ্কের রান।

শনিবার (৮ আগস্ট) ডারউইনে আগেরদিনের করা দুই উইকেটে ১৯ রান নিয়ে ৩য় দিনের খেলা শুরু করে সফরকারীরা। স্কোর বোর্ডে ৯ রান যোগ হবার পর সৌম্য সরকার ৫ রান করে ক্যাম্পবল থম্পসনের বলে আউট হলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আর মাত্র ২৬ রান তুলতেই পরের ৭ উইকেট হারিয়ে ৫৪ রানে অলাউট হয় বাংলাদেশ। মুশফিক ২, অমিত ৪ শান্ত ডাক আর মিরাজ ফেরেন ৬ রান করে।

২৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার থম্পসন। এর আগে, মিরাজের শতকে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিলো বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া একাদশ করেছিলো ৩৫৫ রান।

আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

সর্বশেষ সংবাদ

তিন ধাপে কত শতাংশ করে বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ