spot_img

‘ভারত আমার মা, পাকিস্তান খালা’

অবশ্যই পরুন

নতুন সিনেমা ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে ঘাম ঝড়াচ্ছেন বলিউড অভিনেতা সানি দেওল। নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরি সম্পর্কেও পাশ কাটিয়ে যাচ্ছেন।

দেশটি নিয়ে ভালো ভালো কথা বলছেন অবলীলায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের ছবির এক প্রচারণা অনুষ্ঠানে গিয়েছিলেন সানি। সেখানে জানান ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না তিনি।

এরপর বলেন, “আমরা এসব বিষয় নিয়ে আলাদা করে ভাবি না। কারণ একসময় দেশ একটাই ছিল। বাবা যেমন বলেছিলেন, ‘ভারত আমার মা, আর ওই দেশ আমার মাসি।’ আপনারা সকলে সেই কথাটা জানেন। কোথাও না কোথাও আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।”

সানি মনে করেন একজন অভিনেতার কাজ গল্প বলা, রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়া না। বলেন, ‘আমি ওই সব বিষয়ে খুব বেশি যেতে চাই না। আমরা অভিনেতা, গল্প তৈরি করি। গল্প বেছে নিই এবং সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরি। সেই গল্পকে রাজনৈতিক রং দিতে চাই না। তাই এই বিষয় নিয়ে আমি আর কিছু বলব না।’

এক দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বঁটোয়ারা ১৯৪৭’। এতে ভারতের স্বাধীনতা লাভের মধ্যে ওই দম্পতির পাকিস্তানে চলে যাওয়ার গল্প উঠে এসেছে। আগামী ১৮ আগস্ট মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে সানির সঙ্গে দেখা যাবে প্রীতি জিনতাকে। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভেস্তে দিলো বৃষ্টি

প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। এখন...

এই বিভাগের অন্যান্য সংবাদ