spot_img

হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, কমল দাম

অবশ্যই পরুন

দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেছে আমদানিকারকরা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৬ জন আমদানিকারক মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমোদন পেয়েছে এবং এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার বিকেলে প্রথম চালানে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে তিনটি ট্রাকে ২১ মেট্রিক টন কাঁচা মরিচ। পর্যাপ্ত আমদানি শুরু হলে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানান আমদানিকরকরা।

ব্যবসায়ীদের দাবি আমদানির প্রভাবে ইতিমধ্যেই হিলিসহ আশপাশের বাজারে প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন কাঁচামরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো।

সর্বশেষ সংবাদ

এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন, যাতে সৃজনশীলতা হ্রাস না পায়: রাষ্ট্রপতি

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ