spot_img

চিলির বিমানবন্দরে ‘ভোজিনিয়া বন্দনা’

অবশ্যই পরুন

চিলির সান্তিয়াগো বিমানবন্দরে হাজার হাজার ভক্ত বরণ করে নিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে। রোববার (২ আগস্ট) ভিসা জটিলতা কাটিয়ে নতুন ক্লাব কোলও কোলতে যোগ দিতে দেশটিতে পৌঁছান তিনি।

গল্পের শুরুটা মাস দেড়েক আগে। গত ১৫ জুন আটালান্টায় স্পেন-কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে হলফ করে বলা যায় কতজনই বা জানতো ভোজিনিয়ার নাম। সেইসময় কেপ ভার্দে অধিনায়কের ইনস্টাগ্রামের ফলোয়ার ছিলো ৪৫ হাজার। তবে স্পেনের বিপক্ষে তার বিরোচিত পারফরম্যান্সের পর রাতারাতি তারকা হয়ে যান ভোজিনিয়া।
বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন গোল না খাওয়া। রাউন্ড অব ৩২-তে আর্জেন্টিনার বিপক্ষ অতিমানবীয় পারফরম্যান্সে ভোনিজিয়া এখন রীতিমও মেগাস্টার বনে গেছেন। এই মুহূর্তে ইনস্টাগ্রামে প্রায় ৩০ মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে তার।

তবে বিশ্বকাপেই শেষ হয়ে যায়নি ভোজিনিয়ার রূপকথা। ৪০ বছর বয়সের থামেনি তার গল্প। ফুটবল মানেই তারুণ্যের জয়জয়কার, এই ধারণাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চে রূপকথা লিখেই চলেছেন এই গোলরক্ষক। বয়স নিছক একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন কেপ ভার্দের এই গোলরক্ষক।

বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার ক্যারিয়ারের সায়াহ্নে এসে ঘটালো বড় এক দলবদল। দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাব চিলির ‘কোলও কোলও’-এর সঙ্গে যুক্ত হলেন ভোজিনিয়া। ভিসা জটিলতা কাটিয়ে রোববার যখন তিনি সান্তিয়াগো বিমানবন্দরে পা রাখেন, তখন তাকে বরণ করতে হাজার হাজার ভক্তের ঢল নামে। সমর্থকরা বিমানবন্দরে এক বর্ণাঢ্য ও উষ্ণ পরিবেশের সৃষ্টি করেন, যেখানে ড্রামের তালে গান গেয়ে এবং ব্যানার–পতাকা উড়িয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।

তার এই আগমনকে চিলির ফুটবলে বলা হচ্ছে ‘ভোজিনিয়া ইফেক্ট’। ভোজিনিয়ার অন্তর্ভুক্তি কোলও কোলও এবং চিলির ফুটবল উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল করেছে, দৃষ্টি কেড়েছে ফুটবল বিশ্বের।

ভোজিনিয়া ক্লাবটিতে যোগ দেওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোলও কোলও-এর ফলোয়ার বেড়ে গেছে প্রায় ৭০ হাজার। শুধু মাঠেই নয়, বিজ্ঞাপনের দুনিয়াতেও এখন তুমুল চাহিদা এই অভিজ্ঞ গোলরক্ষকের।

ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বকাপের পর চিলির সবচেয়ে সফল ক্লাবে যোগ দেওয়া এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিলির ফুটবল ফেডারেশন এমনকি তাদের জার্সি নামের পুরোনো নিয়মও পরিবর্তন করেছে, যাতে তিনি তার বিখ্যাত ডাকনাম ‘Vozinha’ ব্যবহার করতে পারেন।

তবে এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের এই আলোড়নের পর চিলির ঘরোয়া লিগ এবং কোপা লিবের্তাদোরেসে কোলও কোলওকে কতদূর নিয়ে যেতে পারেন ভোজিনিয়া।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে সুস্পষ্ট নির্দেশনা নেই : ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন ইসি সিনিয়র...

এই বিভাগের অন্যান্য সংবাদ