spot_img

অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ

অবশ্যই পরুন

প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচেই শিরোপার স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। স্ন্যাপড্রাগন কাপের ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ট্রফিটি জিতেছে ইংলিশ ক্লাবটি। জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন ব্রায়ান এমবিউমো।

সুইডেনের স্টকহোমের স্ট্রবেরি এরেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। চতুর্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্নৌ অর্তিজ।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫২তম মিনিটে তরুণ উইঙ্গার শিয়া লেসিকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এক মিনিট পর স্পট-কিক থেকে গোল করে সমতা ফেরান ব্রায়ান এমবিউমো।

৭৪তম মিনিটে আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। নিজেদের রক্ষণভাগ থেকে বল বের করতে গিয়ে ভুল ব্যাক-পাস করে বসে অ্যাথলেটিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নেন তরুণ মিডফিল্ডার জ্যাক ফ্লেচার। পরে তার বাড়ানো পাস থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোল করেন এমবিউমো।

অফিসিয়াল স্পনসর ‘স্ন্যাপড্রাগন’-এর নামে আয়োজিত এই প্রাক-মৌসুম টুর্নামেন্টে এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের জয়ে টানা তৃতীয়বারের মতো স্ন্যাপড্রাগন কাপ নিজেদের দখলে রাখল ইংলিশ ক্লাবটি।

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ