spot_img

ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই স্বস্তির জায়গা: অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে ও বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও সেখানে স্বস্তি থাকে। সাধারণ নাগরিকের প্রতি ন্যায়-বিচার নিশ্চিত হলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তখনই আমি বেশি আনন্দিত হই।

আজ শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই নাগরিক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি, কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচার পদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাক্সিক্ষত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. ফাইমা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

প্রস্তুত নেতানিয়াহুর বিশেষ বাহিনী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যদি কোনো বিদেশি সরকার তাকে গ্রেপ্তার করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ