spot_img

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান । আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার দেশে ফেরা ও গ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশে এসে সারেন্ডার করতে চায়। সেখানে তিনি হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে।

তিনি আরও বলেন, আইন তার নিজের গতিতে চলবে, সেখানে আইনের ব্যত্যয় করে আমরা কিছু করবো না। আইন যেভাবে আমাদের অথরিটি দিয়েছে, আমরা সে অথরিটি এক্সারসাইজ করব।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেছেন, সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি-না? ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে, দুটি টাইমই যেহেতু ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে ইরানের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দেওয়া অসম্ভব: নেতানিয়াহু

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সম্ভাব্য পদক্ষেপ আগে থেকে সঠিকভাবে অনুমান করা অসম্ভব ছিল বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ