spot_img

জানা গেল মেসির শেষ ম্যাচ কবে-কোথায়

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপকে মনে করা হয়েছিল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ৩৯-এও নৈপুণ্যভাস্বর পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান তিনি। গোটা আসরে আট গোল ও চার অ্যাসিস্টে মেসি হন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফাইনালে স্পেনের কাছে হারের পর এই প্রশ্ন আবার সামনে চলে আসে, মেসি আর কতদিন?

বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যেই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসির দেশের মাটিতেই। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

দেশটির গণমাধ্যমের খবর, আকাশি নীল-সাদা জার্সিতে মেসি আরও কয়েক মাস খেলতে চান। যাতে নতুন প্রজন্মের কেউ নেতৃত্ব গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন এবং কোচ লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন করে আর্জেন্টিনা দল গুছিয়ে নেওয়ার সময় পান। মেসি এরই মধ্যে আগামী বিশ্বকাপের জন্য তাকে দলের পরিকল্পনায় রাখতে নিষেধ করেছেন কোচকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি বিশেষ বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, দেশের মাটিতে এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি। আগামী বিশ্বকাপে তাকে আর খেলতে দেখা যাবে না।

তার নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার রানার্সআপ হওয়া ছাড়াও ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে। দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের মতো তার বিদায়ও হতে চলেছে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ।

সর্বশেষ সংবাদ

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালু করতে ঢাকায় শুরু হয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ