spot_img

মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

অবশ্যই পরুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন তারা।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী। পরে সেখানে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।

সর্বশেষ সংবাদ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এনজো–লাউতারোর গোলে ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত কামব্যাকে মহাকাব্য লিখতে বসেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জয়ের হাসি হেসেছেন লিওনেল মেসিরা। ফাইনালের লড়াইয়েও...

এই বিভাগের অন্যান্য সংবাদ