spot_img

এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি: ত্রাণমন্ত্রী

অবশ্যই পরুন

এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করতে যাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, সরকার এখন পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে। ১ কোটি টাকাসহ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকা বন্যাদুর্গতদের দেয়া হয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন– কৃষি, সড়কসহ যেসব ক্ষেত্রে ক্ষতি হয়েছে, স্ব স্ব মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে এখন বন্যার পানি ধীরে ধীরে কমে যাচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ