spot_img

ইরান হামলা চালাচ্ছে না; আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে: বাঘাই

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর সেই বর্ণনা প্রত্যাখ্যান করেছে, যেখানে সাম্প্রতিক ইরানি সামরিক পদক্ষেপকে ‘উসকানিবিহীন আগ্রাসন’ হিসেবে তুলে ধরা হয়েছে। তেহরানের দাবি, তারা কোনো হামলা চালাচ্ছে না; বরং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি ‘নতুন করে সামরিক সংঘাত’ এবং এ অঞ্চলে ইরানের পদক্ষেপ নিয়ে পশ্চিমা উদ্বেগের জবাব দিয়েছেন। ওই জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন, এটি কোনো সাধারণ ‘সামরিক সংঘাত’ নয়; বরং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা প্রকাশ্য এবং উসকানিবিহীন আগ্রাসনেরই ধারাবাহিক জবাব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ‘ইরান কোনো হামলা চালায় না। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদের ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকারের বৈধ ও আইনসম্মত প্রয়োগ মাত্র।’

তিনি আরও বলেন, যেসব দেশ তাদের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে, তাদের উচিত অবিলম্বে সেই ভূখণ্ডকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়া।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলি সংসদ, নির্বাচন অক্টোবরে

আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ। এরপর ২৭ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আজ মঙ্গলবার (১৪ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ