spot_img

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শিকদার গ্রেপ্তার

অবশ্যই পরুন

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন-র‍্যাব।

আজ শনিবার (১১ জুলাই) সকালে র‍্যাব-৪ এর দাপ্তরিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি রায়।

তিনি জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে কারাগারে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগ করে বৈদ্যুতিক পিলারের মই ব্যবহার করে অন্য বন্দিদের সঙ্গে পালিয়েছিলেন আব্দুল্লাহ শিকদার। এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব।

তিনি জানান, পলাতক আব্দুল্লাহ শিকদার দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে অবস্থানের পর সবশেষ দারুস সালামে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদে ও প্রযুক্তির সহযোগিতায় নিয়ে শুক্রবার (১০ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের বিশেষ টিম।

ব্রিফিংয়ে নিতাই রায় আরও জানান, ২০২১ সালে গোপালগঞ্জে সুদের টাকার লেনদেন ঘিরে একজনকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে ২০২৩ থেকে কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে ছিলেন আব্দুল্লাহ শিকদার। এ মামলায় আব্দুল্লাহ শিকদারের দুই সহযোগীও আসামি ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় ১১...

এই বিভাগের অন্যান্য সংবাদ