spot_img

নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি অভিযোগ করেছেন, দেশটিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন শত্রু খুঁজছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বক্তব্যে ফিদান বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের প্রয়োজন নেই। কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এবং তার সরকারের কর্মকাণ্ড ভিন্ন বার্তা দিচ্ছে।

তার ভাষ্য, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নেতানিয়াহু ততই নতুন নতুন শত্রু তৈরি করার চেষ্টা করছেন।

যদিও ফিদান তার বক্তব্যে এ অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি, তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে।

গাজা যুদ্ধ, ফিলিস্তিন ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে। এরই মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য আঙ্কারা-তেলআবিব সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ