spot_img

সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের প্রতিটি নাগরিকের জন্য সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে এখন উপজেলা পর্যায়েই কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। চিকিৎসার অভাবে যেন দেশের একটি মানুষেরও প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।

দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করার ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব দুর্গম এলাকার রোগীদের দ্রুত সময়ে উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসার জন্য সরকারি অ্যাম্বুলেন্স সেবা আরও সম্প্রসারণ করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, এখনও সিদ্ধান্ত হয়নি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ