spot_img

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনজুড়ে সতর্কতা জারি

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বিধ্বংসী হামলার জবাবে ইরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণের তীব্র আশঙ্কার মধ্যে বাহরাইনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশের জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাহরাইন প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতির কারণে উপসাগরীয় এই দেশজুড়ে সতর্কতামূলক ‘এয়ার রেইড সাইরেন’ (আকাশপথের হামলার সতর্কসংকেত) বাজানো হয়েছে।

বিবৃতিতে দেশের নাগরিক এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে— সাইরেন বাজানোর পর জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সবাই যেন অতি দ্রুত তাদের নিকটতম নিরাপদ স্থানে বা সুরক্ষিত আশ্রয়ে চলে যান।

সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে ১৭০টিরও বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালায়। এর ঠিক পরপরই ইরানের সামরিক বাহিনী বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী ‘ফিফথ ফ্লিট’ -এর প্রধান সদর দফতর অবস্থিত হওয়ায় দেশটির ওপর ইরানি হামলার ঝুঁকি সবচেয়ে বেশি। ইরানের ধারাবাহিক ও সম্ভাব্য নতুন বিমান হামলা থেকে নাগরিকদের সুরক্ষার্থেই বাহরাইন সরকার এই জরুরি দেশব্যাপী সতর্কতা জারি করেছে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রাশিয়া-জার্মানি

২০২২ সাল থেকে শুরু হওয়া চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে বসেছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ