spot_img

সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত করছে একটি গোষ্ঠী: রুহুল কবির রিজভী

অবশ্যই পরুন

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তন চেষ্টাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত করছে একটি গোষ্ঠী।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রাকে নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে পালনের স্বার্থে তাদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে স্কুল ফিডিং কার্যক্রম মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তাই জনকল্যাণে নেয়া সরকারের যেকোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস

জাতীয় গান ‘বন্দে মাতরম’ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন আনছে ভারত। বুধবার (২৯ জুলাই) দেশটির সংসদীয় উচ্চকক্ষ রাজ্যসভায় এ সংক্রান্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ