spot_img

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

অবশ্যই পরুন

কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও সুইডেনের বিপক্ষে গোল পাচ্ছিলো না ফ্রান্স। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ডেডলক ভাঙে এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি সুইডেন। এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় পেয়েছে ফরাসিরা।

ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণের পরও গোল না হওয়ার হতাশা শেষ পর্যন্ত কেটে গেছে। একাধিক সুযোগ নষ্ট করার পর ৪৫ মিনিটে এমবাপে গোলমুখ খোলেন। বক্সের বাম প্রান্তে বল পেয়ে চমৎকার পায়ের কাজে তার মার্কারকে পরাস্ত করেন, তারপর বেশ কাছ থেকে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। তারপরই দৌড়ে যান মা হারিয়ে কঠিন সময় পার করা কোচ দিদিয়ের দেশমকে সান্ত্বনা দিতে। প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে। সুইডেন কয়েকটি সুযোগ পেলেও ফরাসি গোলকিপার মাইক মাইগনানের সত্যিকারের পরীক্ষা নিতে পারেনি।

১৭ মিনিটে এমবাপে প্রথম আক্রমণে যান। তার দুর্বল শট সহজেই সুইডিশ কিপার হাতে নেন। তিন মিনিট পর বারকোলার শক্তিশালী শট গোলবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে অলিসের বাড়ানো বলে মাঝমাঠ থেকে দৌড়ে জালে বল ঠেলে দেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

হাইড্রেশন ব্রেকের পর ফিরে রাবিওর একটি প্রচেষ্টা রুখে দেন সুইডেন কিপার জেটারস্ট্রম। ৩৩ মিনিটে অলিসের পাস থেকে দূরের পোস্টে দাঁড়ানো এমবাপের দারুণ একটি শট গোলপোস্টে আঘাত করে। পরের মিনিটে রাবিও আবার বল গোলবারের ওপর দিয়ে মারেন।

৩৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে চোখ ধাঁধানো এক গোলের খুব কাছে ছিলেন। কিন্তু তার ওভারহেড কিক গোলপোস্টে লাগে। ফিরতি বলে শট নিতে পারেননি উসমান দেম্বেলে। বিরতির দুই মিনিট আগে অলিসের একটি শট গোলবারের পাশ দিয়ে যায়। তারপরই হতাশা দূর করা এক গোল করেন এমবাপে। এটি ছিল বিশ্বকাপে তার ১৭তম এবং এই আসরে পঞ্চম গোল করে নরওয়ের আর্লিং হালান্ডের পাশে বসলেন। শীর্ষ গোলদাতা লিওনেল মেসির চেয়ে এক গোল পেছনে তারা দুজন।

এই ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।

সর্বশেষ সংবাদ

হালান্ডের জোড়া আঘাতে শেষ ষোলোয় নরওয়ে, বিদায় আইভরি কোস্টের

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম নকআউট ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে বিদায় করে সরাসরি শেষ ১৬-র টিকিট নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ