spot_img

পর্তুগালের প্রধানমন্ত্রীকে হত্যার ছক

অবশ্যই পরুন

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোকে হত্যার পরিকল্পনার অভিযোগে একটি নব্য-নাৎসি উগ্র ডানপন্থি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর অফিস। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে অপহরণ কিংবা তার বাসভবনে গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল সংগঠনটি। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় আরও ১২০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ছিলেন।

চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে দায়ের করা ওই অভিযোগে বলা হয়েছে, ‘মুভিমেন্তো আর্মিলার লুসিতানো’ নামে একটি অতি-ডানপন্থি নব্য-নাৎসি সংগঠন প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর লিসবনের বাসভবনে গ্রেনেড হামলা অথবা তাকে অপহরণের পরিকল্পনা করেছিল।

তদন্তে আরও জানা গেছে, শুধু প্রধানমন্ত্রীই নন, সংগঠনটির তথাকথিত ‘হিটলিস্টে’ সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা এবং বিভিন্ন অভিবাসী সহায়তা সংস্থাসহ ১২০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির নাম ছিল।

বর্তমান প্রধানমন্ত্রীকে অপহরণ কিংবা তার বাসভবনে গ্রেনেড হামলার পরিকল্পনার বিষয়টি দেশটির পাবলিক প্রসিকিউটরের সাম্প্রতিক অভিযোগপত্রে উঠে এসেছে।

বাইরে থেকে শান্ত ও পর্যটনবান্ধব দেশ হিসেবে পরিচিত হলেও পর্তুগালে উগ্র শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে বলে অভিযোগপত্রে ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আদালতে যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল চীন

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওশিয়ান কাউন্টিতে সোমবার রাত ১২:১২ মিনিটে (বেইজিং সময়) ৫ দশমিক ৫ মাত্রার একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ