spot_img

শেষ মুহূর্তের গোলে দ. আফ্রিকাকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে কানাডা

অবশ্যই পরুন

বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠেছে কানাডা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন স্টিভেন ইউস্টাকিও।

অতিরিক্ত সময়ে গড়াতে যাওয়া ম্যাচ ইনজুরি টাইমেই স্কোরের ডেডলক ভাঙে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় সফলতা কানাডার।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর দুই দলই একাধিক আক্রমণ চালায়। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

৬৫তম মিনিটে প্রায় নিশ্চিত গোল মিস করে কানাডা। জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে রুখে দেন গোলকিপার উইলিয়ামস। তবে এরপরও গোল হতে পারত। এ যাত্রায় ঠেকান এমবোকাজি।

অবশেষে ৯১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কানাডা। দুর্দান্ত এক গোলে দলের জয় নিশ্চিত করেন ইউস্টাকিও।

সর্বশেষ সংবাদ

রদ্রিকে না পেয়ে হতাশ মরিনহো

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। তার বার্সেলোনা যাত্রার খবরে বেশ হতাশ হয়েছেন অল হোয়াইটদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ