spot_img

ইসরায়েলি সেনা অবস্থান মেনে নিলো লেবানন, চুক্তিকে ঐতিহাসিক বললেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত নতুন ফ্রেমওয়ার্ক চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তি স্বাক্ষরের পর শনিবার (১৭ জুন) দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই সমঝোতা দুই দেশের দীর্ঘদিনের সংঘাত নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে প্রয়োজন হলে ইসরায়েলের উপস্থিতি বজায় রাখার বিষয়টি যুক্তরাষ্ট্র ও লেবানন স্বীকৃতি দিয়েছে।

তিনি আরও বলেন, চুক্তি নিয়ে ইরান ও হিজবুল্লাহর সমালোচনা প্রত্যাশিত। তার দাবি, এই সমঝোতার মাধ্যমে ইসরায়েল, লেবানন ও যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে যে লেবাননে ইরান বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর কোনো ভূমিকা বা সম্পৃক্ততা গ্রহণযোগ্য নয়।

তবে চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই তা নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সময় শনিবার লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরায়েল ড্রোন হামলা চালায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, হামলার স্থানটি ইসরায়েল ঘোষিত নিরাপত্তা অঞ্চলের বাইরে ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, স্থলবাহিনী সেখানে উপস্থিত না থাকায় ড্রোনের মাধ্যমে এমন একজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল।

এদিকে হামলার পরপরই ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল-লেবানন ফ্রেমওয়ার্ক চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বের পরিপন্থী এবং এটি কার্যত ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেয়।

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেন, ওয়াশিংটনে হওয়া এই চুক্তি লেবাননের জন্য অপমানজনক এবং এর কোনো বৈধতা নেই। তার মতে, এর পরিবর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের ভিত্তিতে নতুন কাঠামো গ্রহণ করা উচিত।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

সর্বশেষ সংবাদ

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না ওমান-ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রাথমিক সমঝোতা হওয়ার পর, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ