spot_img

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

অবশ্যই পরুন

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার বাইরের পাঁচ জেলা হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তায় নিশ্চিতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর দেশজুড়ে সতর্কতা জারি করে।

সর্বশেষ সংবাদ

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর ইতিহাস গড়ার রাতে উজবেকিস্তানের জালে গোলবন্যা বইয়ে দিল পর্তুগাল। মঙ্গলবার (২৩ জুন) রাতে অনুষ্ঠিত 'কে' গ্রুপের ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ