spot_img

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ঘানা

অবশ্যই পরুন

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করলো ঘানা। ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে নাটকীয় এই জয় তুলে নেয় আফ্রিকার দেশটি।

কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তের দারুণ অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইরেনকি। এতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পানামাকে প্রথম সাক্ষাতেই হারালো ব্ল্যাক স্টাররা।

ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য দেখিয়েছে পানামা। বল পজেশন-আক্রমণের ধারা সব কিছুতেই এগিয়ে ছিল মধ্য আমেরিকার দেশটি। তবে ঘানা ছিল সুযোগসন্ধানী। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে গোলের সম্ভাবনা বেশি তৈরি করেছিল ঘানা। তবে দুই দলের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ যখন নিশ্চিত ড্রর দিকে, তখনই ব্র্যান্ডন থমাস-আসান্তে দুর্দান্ত গতিতে বা প্রান্ত থেকে ঢুকে যান পানামার ডি বক্সে। এরপর তার পাস থেকে পাওয়া বলে আলতো ট্যাপ ইনে ঘানার জয়সূচক গোলটি করেন ইরেনকি।

এই জয়ে ইংল্যান্ডের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে কার্লোস কুইরোজের শিষ্যরা। ‘এল’ গ্রুপে যথাক্রমে তিন ও চারে রয়েছে পানামা ও ক্রোয়েশিয়া।

সর্বশেষ সংবাদ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশি শিক্ষার্থীর নাম মো. ইস্তিনাব মাহি (২৩)। উত্তর আমেরিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ