spot_img

১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে দেশের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশের ওষুধ রপ্তানির পরিসর আরও বিস্তৃত হবে।

তিনি বলেন, হামের টিকা সেসব শিশুদের দেওয়া হয়েছে তাদের শরীরে এন্টিবডি তৈরি হতে জুন মাস লাগবে। হামকে শূন্যতে নিয়ে আসতে চায় সরকার। সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর-নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করলে সময় বাড়ানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্য সেবার সরঞ্জামের বড় সংকট তৈরি করে গেছে।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ায় শি জিনপিং, কিম জং উনের রাষ্ট্রীয় অভ্যর্থনা

দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়ায় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার দীর্ঘদিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ