spot_img

তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

অবশ্যই পরুন

রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

শুক্রবার (৫ জুন) রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা জানান।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাত ছাড়াও প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

পরে সাংবাদিকদের জামায়াত আমির জানান, রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ অনুদান দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। অথচ ইতিহাস আর ঐতিহ্যের ভার এবারও বাঁচাতে পারল না উরুগুয়ে। টানা দ্বিতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ