spot_img

গুগল ম্যাপ নিয়ে ঠাট্টা করায় জেলে যেতে হলো কমেডিয়ানকে

অবশ্যই পরুন

মাত্র কয়েক সেকেন্ডের একটি হাস্যরসাত্মক ভিডিও, যার উদ্দেশ্য ছিল দর্শকদের বিনোদন দেয়া। কিন্তু সেই ভিডিওই শেষ পর্যন্ত দুবাইয়ে ৪৭ দিন জেলে থাকতে হলো ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ ভরদ্বাজকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আলোচনায় এসেছেন এই কৌতুকশিল্পী। তিনি জানান, একটি রিল ভিডিও প্রকাশের পর তাকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। পরে প্রায় সাত সপ্তাহ আটক থাকার পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

যশ ভরদ্বাজের দাবি, গত মার্চে তিনি দুবাইয়ে গুগল ম্যাপসের ত্রুটি নিয়ে একটি হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেছিলেন। ভিডিওটিতে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জিপিএস বিভ্রাটের বিষয়টি কৌতুকের ছলে তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই ভিডিও প্রকাশের কয়েক দিনের মধ্যেই বিপাকে পড়েন তিনি। ১৯ মার্চ দুবাইয়ে একটি কমেডি শোর প্রস্তুতির সময় দুবাই পুলিশের কাছ থেকে ফোন পান। তাকে অবিলম্বে পুলিশ সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

যশ বলেন, এটি ছিল একেবারেই নিরীহ এবং সাধারণ একটি রিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে মোটেও মজার হিসেবে নেয়নি। আমাকে আটক করা হয় এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে গ্রেপ্তার করা হয়। এরপর ৪৭ দিন একটি আটক কেন্দ্রে কাটাতে হয়েছে।

তিনি জানান, পুরো ঘটনাটি তার এবং তার পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। অনিশ্চয়তা, উদ্বেগ এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া তাদের শারীরিক, মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করে দেয়। কমেডিয়ান বলেন, ৫ মে আমি ভারতে ফিরেছি। সময়টা আমার এবং আমার পরিবারের জন্য মোটেও সহজ ছিল না। এটি আমাদের শারীরিকভাবে ক্লান্ত করেছে, মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং কিছুটা আর্থিক চাপও তৈরি করেছে।

যশের দাবি, তাকে যে আটক কেন্দ্রে রাখা হয়েছিল সেটি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, জনাকীর্ণ এবং অপর্যাপ্ত ব্যবস্থাপনায় পরিচালিত। সেখানে প্রায় সাত সপ্তাহ কাটানোর পর শেষ পর্যন্ত তাকে ভারত ফেরত পাঠানো হয়। ভারতে ফিরে আবারও মঞ্চে দাঁড়িয়েছেন এই কৌতুকশিল্পী। তিনি বলেন, সহকর্মী শিল্পী এবং দর্শকদের সমর্থন তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্বকাপের পুরো পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে গেলেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ