spot_img

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

অবশ্যই পরুন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

সর্বশেষ সংবাদ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ২৫, আহত ৩০

যুদ্ধের আগুনে আবারও রক্তাক্ত ইয়েমেন। রাজধানী সানার আবাসিক এলাকায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ